০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

এশিয়াটিক ল্যাবরেটরিজের আয় বেড়েছে ৪১৬ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১০২৭৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১৬ শতাংশ।

সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ২ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৩৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এশিয়াটিক ল্যাবরেটরিজের আয় বেড়েছে ৪১৬ শতাংশ

আপডেট: ১০:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫