এস.এস. স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:২২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস.এস. স্টিল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৬ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৪৪ টাকা।
অন্যদিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৯ টাকা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.০৮ টাকা।
ঢাকা/এমআর


































