০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কলম্বোয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ১০৩০৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে তার কলম্বোর ফ্লাওয়ার রোডের সরকারি কার্যালয়ের দিকে যাচ্ছেন। বিক্ষোভের কেন্দ্রস্থল গলে ফেস গ্রিন পার্ক থেকে হাঁটা রাস্তায় ২০ মিনিটের দূরত্বে প্রধানমন্ত্রী কার্যালয় অবস্থিত। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রি দখলে নেওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবনেও আক্রমণ করেছিল। তখন রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করবেন।

তবে অসংখ্য শ্রীলঙ্কান এখনই তার পদত্যাগ দাবি করছেন। কারণ প্রেসিডেন্টের পদত্যাগের পর দেশটির সাংবিধানিক বাধ্যবাধকতায় রনিল বিক্রমাসিংহে ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে যাবেন। 

বুদ্ধি প্রবোধ করুনারত্নে নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সন্ধ্যার মধ্যে যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর আমরা না পাই, তাহলে আমরা পুনরায় জড়ো হবো এবং পার্লামেন্ট বা অন্য কোনো সরকারি ভবন দখলে নেব। তিনি বলেন, আমরা কঠোরভাবে গোতাবায়া-রনিলের সরকার বিরোধী। উভয়কেই যেতে হবে।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে খবরা পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, আজকে রাজধানীর চারপাশে বিক্ষোভকারীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। এ সময় তারা গোতাবায়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কলম্বোয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে

আপডেট: ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২