০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কুমিরের পেট চিরে শিশু উদ্ধারের দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ১০৩৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের শেওপুরে চম্বল নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের একটি ছেলে। তাকে টেনে নিয়ে গিলে ফেলেছে কুমির। অবশ্য দড়ি-জাল দিয়ে কুমিরটিকেও ধরে ফেলেছেন স্থানীয়রা।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। কুমিরের এই চাঞ্চল্যকর দৃশ্য দেখা মাত্রই শিশুটির পরিবারকে খবর দেয় স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। এরপর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন। খবর আনন্দবাজারের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কুমিরের পেট থেকে ছেলেটিকে বের করতে হবে এই দাবি জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ কর্মীরা। গ্রামবাসী তখন কুমিরটিকে ঘিরে রাখেন। তাদের হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দপ্তরের কর্মকর্তারা।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে একে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান তারা।

রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছে, একে গিলে খেয়েছে কুমির। এর পরই তারা কুমিরটিকে ধরেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

কুমিরের পেট চিরে শিশু উদ্ধারের দাবি

আপডেট: ১২:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২