গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
- আপডেট: ০৪:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা । আগামীকাল রোজ শুক্রবার পৃথক ম্যাচে মাঠে নামছে এ দুই দল। ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের, আর ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়। জানা গেছে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ২৮ পয়েন্টই যথেষ্ট। তাই আর মাত্র ৪ পয়েন্ট পেলেই ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ব্রাজিলের।
৮ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে রয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে, ব্রাজিলের পর বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল আর্জেন্টিনা। যদিও ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। লিওনেল মেসির আর্জেন্টিনাও এবারের বাছাই পর্বে কোনো ম্যাচ হারেনি। আসরে সব মিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত ২১ ম্যাচ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে পাঁচ জয়, তিন ড্রতে পয়েন্ট ১৮। প্যারাগুয়ে, উরুগুয়ে আর পেরুকে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২৭। তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি-মার্তিনেজরা। উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ভোরে। মেসিরা ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ১৫ অক্টোবর।
ঢাকা/এমটি








































