০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় নাঈম। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

মো. ফিরোজ নামে এক পথচারী জানান, দুর্ঘটনার পর কেউ তাকে ধরছিল না। সবাই ভিড় করে দাঁড়িয়ে ছিল। পরে আমরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নাঈমের পরনে নটরডেম কলেজের ইউনিফর্ম রয়েছে। আর তার ব্যাগে থাকা জাতীয় জন্ম নিবন্ধন সনদ থেকে তার নাম জানা যায়। তার বাবার নাম মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: ০১:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১