০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গোপালপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৩৫৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

টাঙ্গাইলের গোপালপুরে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গোপালপুর উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের মো. আরজু (৫০) ও তার স্ত্রী শম্পা বেগম (৪০)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রী মোহাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় শিন্নি দিতে যান। সেখান থেকে তারা রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রেলসেতু পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত দুই

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, স্বামী-স্ত্রী দুজন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

গোপালপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট: ০৬:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩