০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, চলবে গণপরিবহন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জনদুর্ভোগের কমিয়ে আনতে ও সাধারণ যাত্রীর কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

তিনি বলেন, ‘আমরা গাড়ি চলাচল বন্ধ করেছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে। আমারা দাবি দিয়েছিলাম জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য অথবা আমাদের গাড়ির ভাড়া বাড়ানোর জন্য। গতকাল শান্তিপূর্ণভাবে গাড়ি বন্ধ রেখেছি। আজকেও আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। কিন্তু কিছু কিছু শ্রমিক নামধারী লোক রাস্তায় পিকিটিং করছে। শ্রমিক নাম দিয়ে তাদের সঙ্গে কিছু অবাঞ্চিত লোক গিয়ে রাস্তায় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেবে এটা হতে পারে না। তারা বিভিন্ন মিল কারখানার গাড়িও বন্ধ করে দিচ্ছে। তারা মানুষকে বিপর্যস্ত আবস্থায় ফেলতে চাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগমীকাল সকাল থেকে গাড়ি চালাবো।’

এর আগে শনিবার (৬ নভেম্বর) সকালে নগরীর টাইগারপাস মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দিয়েছে পরিবহন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে টাইগারপাস এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন গণপরিবহন চলাচলে বাধা দিতে দেখা গেছে। শ্রমিকরা ব্যক্তিগত গাড়ি ও সিএনজি আটকে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, চলবে গণপরিবহন

আপডেট: ০২:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১