চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আপডেট: ০৪:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১০২৩৭ বার দেখা হয়েছে
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি। এর মধ্যে ৬ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। একই সভায় ন্যাশনাল ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিঙ্গার বিডি, ইউনিলিভার কনজুমার কেয়ার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকের এবং শাহজীবাজার পাওয়ার তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-
১৯ এপ্রিল
দুপুর আড়াইটায় পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২০ এপ্রিল
বিকাল ৩টায় শাহজীবাজার পাওয়ার কোম্পানির বোর্ড সভা।
বিকাল ৪টায় ইউনিলিভার কনজুমার কেয়ারের বোর্ড সভা।
২২ এপ্রিল
দুপুর আড়াইটায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৩টায় এশিয়া ইন্স্যুরেন্স এবং সিঙ্গার বিডির বোর্ড সভা।
২৩ এপ্রিল
বিকাল ৩টায় পিপল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল সোয়া ৩টায় হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা।
বিকাল ৪টায় কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
২৫ এপ্রিল
দুপুর ১২টায় ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা।
ঢাকা/এসএইচ


































