চার গোলের জয় দিয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙলো ব্রাজিল
- আপডেট: ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিভিয়ার লা পাজে উচ্চতার কারণে দম নিতে কষ্ট হয় ফুটবলারদের। তার ওপর দলে ছিলো না নেইমার, ভিনিসিয়াস জুনিয়রের মতো আক্রমণভাগের সেরা দুই তারকা। তবে উড়তে থাকা ব্রাজিলের তাতে যেন ‘থোড়াই কেয়ার’। বলিভিয়াকে তাদেরই মাঠে রীতিমত বিধ্বস্ত করে তিতের দল ভাঙলো আর্জেন্টিনার সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। একই সঙ্গে নিশ্চিত করলো শীর্ষে থাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এস্তাদিও হার্নান্দো সাইলসে বড় জয় পেলেও মাঠের ফুটবল একদমই সহজ ছিল না ব্রাজিলের জন্য। বলিভিয়া কঠিন লড়াই করেছে। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পেরেছে ব্রাজিল। ম্যাচের ২৪ মিনিটে অতিথিদের এগিয়ে দেয় লুকাস পাকোয়েতা। মাঝমাঠে বল পেয়ে সঙ্গে লেগে থাকা হোসে কারাসকোকে এড়িয়ে রক্ষণচেরা পাসে গিমারেস খুঁজে নেন তাকে। চমৎকার ফিনিশিংয়ে বাকি কাজ সারেন পাকোয়েতা।
এবার রামিরো ভাসার বুলেট গতির শট মার্কিনিয়োসের গায়ে লেগে দিক পাল্টে ঢুকতে যাচ্ছিল জালে। দ্রুত ঝাঁপিয়ে পড়ে বলের নিয়ন্ত্রণ নেয় অ্যালিসন।
৬৮ মিনিটে ব্যবধান ৩-০ করে ব্রাজিল। পাকোয়েতার কাছ থেকে বল পেয়ে দারুণ ভলিতে দেশের হয়ে নিজের প্রথম গোলটি করেন গিমারেস। আর যোগ করা সময়ের প্রথম মিনিটেই দলের এক হালি পূরণ করে দেয় রিচার্লিসন। আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল তুলে নেয় ব্রাজিলের ২৪ বছর বয়সী এই তারকা।
ঢাকা/এসএ








































