১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
চীনের কোটি কোটি লোক লকডাউনে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৬ জুলাই) চীনের কোটি কোটি লোককে লকডাউনের আওতায় আনা হয়েছে। দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। খবর এএফপির
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বুধবার (৬ জুলাই) নতুন করে ৩০০ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে বছরের প্রথম দিকে যে ধরনের লকডাউন ছিল, আবারো সে ধরনের কঠোর অবস্থায় ফিরে যেতে পারে। এদিকে সাংহাইয়ের অর্ধেক এলাকা জুড়ে কর্মকর্তারা করোনাভাইরাস সনাক্তে গণ-স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছেন। কারণ সপ্তাহান্তে শহরটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।
ঐতিহাসিক জিয়ান শহরে গত বছর মাসব্যাপী লকডাউন ছিল। শহরটিতে নতুন করে ২৯ জন সংক্রমিত হওয়ায় অস্থায়ী কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে ও কারাওকে বারসহ গণবিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। নগর সরকার এক নোটিশে এ ঘোষণা দেয়।
এদিকে করোনার নতুন সংক্রমণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড জিরো নীতিকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলল।
গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সহস্রাধিক লোকের সংক্রমণের খবর পাওয়া গেছে।
ঢাকা/এসএম
ট্যাগঃ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৬ জুলাই) চীনের কোটি কোটি লোককে লকডাউনের আওতায় আনা হয়েছে। চীনের কোটি কোটি লোক লকডাউনে









































