০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১০২৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন।

তিনি টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’।

নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।

এর আগে মজার ছলে উত্তরপূর্বের মানুষের ছোট চোখ থাকার উপকারিতা নিয়ে যে জবাব তিনি দিয়েছিলেন তার প্রশংসা এসেছিল খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছ থেকেও। এবার আরেক বক্তব্যে ভাইরাল হলেন নাগালান্ড মন্ত্রী।

ঢাকা/টিএ

শেয়ার করুন

জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

আপডেট: ১২:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২