০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জেএসসি-জেডিসির সনদ জানুয়ারিতে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

চলতি বছর করোনাভাইরাসের কারণে অন্যান্য পরীক্ষার মতো অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা ছাড়াই এ শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত হয়।

পরীক্ষা না হলেও জেএসসি ও জেডিসি শিক্ষার্থীরা সনদ পাবে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এ সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে।

তিনি বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।

সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে।

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পেছানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আসছে বছরের জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে দীপু মনি আরও বলেন, ২০২০ সালেল এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

শেয়ার করুন

জেএসসি-জেডিসির সনদ জানুয়ারিতে

আপডেট: ০৪:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০