০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জেলে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ শিক্ষার্থী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শেষ হবে। এদিকে শুনে কিছুটা বিস্ময়কর মনে হলেও এটাই সত্যি। মৌলভীবাজার জেলা কারাগারে বসে তিন শিক্ষার্থী দিচ্ছেন এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে তাতে। রোববার সকালে তারা জেলা কারাগার কেন্দ্রে এস‌এসসি পরীক্ষায় অংশগ্ৰহণ করেন। কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

জানা যায়, কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা এমএ ওহাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি থাকায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি একজন হচ্ছেন রাজনগর উপজেলার এস‌এসসি পরীক্ষার্থী কামাল আহমদ। তিনি মারধর মামলার আসামি। কমলগঞ্জের মাধবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এসএ ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিচ্ছে।

কারাগারের জেলসুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুইজন ও রাজনগরের একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। তিনি জানান, এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট চারজন আবেদন করেছিলেন। কিন্তু একজনের যে বিষয়ের পরীক্ষা হ‌ওয়ার কথা এই বিষয়ের পরীক্ষা এবার অনুষ্ঠিত হচ্ছে না। সে অক্টোপাস পাবে। কারাগারে তাই বাকি তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। 

শেয়ার করুন

জেলে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ শিক্ষার্থী

আপডেট: ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১