১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের চতূর্থ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। নিজেদের প্রথম জয়ের খোঁজে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ইতিমধ্যেই এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেন্ডা বাভুমা।

সমীকরণে টুর্নামেন্টে তিন খেলায় তিনটিতেই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় টাইগাররা। যদিও জটিল সমীকরণে মাহমুদউল্লাহ বাহিনীর শেষ চারে ওঠার সুযোগ এখনও রয়েছে। এর জন্য প্রয়োজন দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়। অপরদিকে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া প্রোটিয়ারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

তবে এমন অবস্থায় বাংলাদেশের ওপর বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, সাকিবের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীর জন্য। টাইগার অলরাউন্ডারের জায়গায় একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন শামীম।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: ০৩:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১