০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জিম্বাবুয়ে সফরে টস ভাগ্যটা সঙ্গ দিলোই না বাংলাদেশকে। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ মিলিয়ে আগের পাঁচ ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও হারল টসে। ওয়ানডে সিরিজে যা হয়েছে এ পর্যন্ত, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছে জিম্বাবুয়ে। টানা তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তামিম ইকবালদের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হারারে স্পোর্টস ক্লাবের এই উইকেটে শুরুর আদ্রতাকে সমঝে চলতে হলে ব্যাটিংয়ের সূচনাটা করতে হয় খানিকটা রয়েসয়ে। যে কারণে রানে ঘাটতি পড়ার শঙ্কাও থেকে যায়। আর শেষ দিকে সময় যত গড়ায়, ততোই ব্যাটিং সহায়ক হয়ে ওঠে হারারের এই উইকেট। সেই ভাবনা থেকেই জিম্বাবুয়ে তিন ম্যাচে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

অধিনায়ক তামিম ইকবাল জানায়, টস জিতলে তার সিদ্ধান্তও থাকত ফিল্ডিংয়েরই। তবে সেই সুযোগ আর পাননি তিনি। জিম্বাবুয়ে সফরে যে টস ভাগ্যটাও মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছ থেকে! সে কারণে শেষ ওয়ানডেতে বাংলাদেশের কাজটা একটু কঠিন হয়ে গেল বৈকি!

শেয়ার করুন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: ১২:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২