০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডারবানে হারের পর ডোমিঙ্গোকে বলির পাঁঠা বানানো হয়: পাপন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২২০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগাররা। প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমারের সামনে নূন্যতম লড়াইটুকুও করতে পারেননি টাইগার ব্যাটাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডারবানের উইকেটে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে, তবে শুরুর দিকে ব্যাটাররাও সুবিধা পায়। কিন্তু মুমিনুল সবাইকে অবাক করে দিয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। যা অবাক করেছিল দক্ষিণ আফ্রিকাকেও। অথচ দলের প্রোটিয়া হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলো আগে ব্যাটিং নেয়ার জন্য। কিন্তু সিনিয়র ক্রিকেটারদের আপত্তির মুখে সেটা আর হয়ে ওঠেনি। 

সিনিয়র ক্রিকেটারদের এমন আচরণে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে যে কোন ব্যর্থতার পর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর উপর দায় চাপিয়ে দেয়াটাও পছন্দ নয় বিসিবি সভাপতির। উল্টো তার অভিযোগের তীর সিনিয়র ক্রিকেটারদের উপর। যারা কোচের কথা শোনে না, মানে না, ক্রিকেটাররা দেশে ফিরলে এটা নিয়ে আলোচনায় বসার কথাও জানিয়েছে পাপন।

সম্প্রতি এক সাক্ষাতকারে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ কথা বলে। তিনি বলে, আমার মনে হয় যেকোনো খারাপ পারফর্মেন্সের পর আমরা শুধু শুধুই ডোমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি। ক্রিকেটাররা সবাই কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা কি বলতে চায়?”

অধিকাংশ ক্রিকেটারের কাছেই ডোমিঙ্গো দুর্দান্ত  কোচ উল্লেখ করে পাপন আরও বলে, ‘যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা কিন্তু ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ। ২/৩ জন হয়তো আছে যারা ভিন্ন কথা বলবে, যারা কোচের কথা শোনে না।’

যারা কোচের কথা শোনে না তাদের সঙ্গে বসার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলে, ‘যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সবকিছু সমাধান করবো।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

ডারবানে হারের পর ডোমিঙ্গোকে বলির পাঁঠা বানানো হয়: পাপন

আপডেট: ০৪:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২