ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৬০ শতাংশ
- আপডেট: ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯ দশমিক ৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯ দশমিক ৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৬০ শতাংশ।
আরও পড়ুন: সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৪.১৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৪০ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৫৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫৭ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১০.৮৬ পয়েন্টে, আর্থিক খাতে ১১.১৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৫৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৯০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৩৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৫৭ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.০৪ পয়েন্টে, আইটি খাতে ১৭.৮১ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৪.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৯৮ পয়েন্ট, পাট খাতে ২৮.৬৬ পয়েন্টে, ট্যানারি খাতে ৪০.৫৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৭.৩১ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এসএইচ



































