০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ বুধবার (২২ এপ্রিল) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় স্ব স্ব কোম্পানির সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ১ টাকা ৭ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৫৮ পয়সা।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ পয়সা, যা আগের বছর ৭৬ পয়সা ছিল।

আগামী ২৯ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

এশিয়া ইন্স্যুরেন্স: সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।

আগামী ২৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬