১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১০২৯১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।

আগামী ২৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬