ডিভিডেন্ড ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স
- আপডেট: ০৭:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ১০৪১৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর ২.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
আজ সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সা।
আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
ঢাকা/টিএ


































