০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড পাঠিয়েছে ওয়ালটন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ১০৪৭১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তার শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে সর্বশেষ বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডের টাকা পাঠিয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে এই টাকা জমা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।সাধারণ বিনিয়োগকারীদের (General Shareholder) জন্য এই ক্যাশ ডিভিডেন্ড করা হয়েছিল। আর কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ঘোষণা করা হয়েছিল ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। গত ৮ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তা ঘোষণা করা হয়। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেন। এর প্রেক্ষিতে কোম্পানিটি সম্প্রতি বিইএফটিএনের মাধ্যমে সাধারণ শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে উল্লেখ করা ব্যাংক হিসাবে তাদের প্রাপ্য ডিভিডেন্ডের টাকা জমা করেছে।

আরও পড়ুন: ফ্লোর প্রাইস ও চেক নগদায়নের শর্তে কি আদৌ সুফল মিলেছে!

সূত্র জানিয়েছে, যে সব শেয়ারহোল্ডারের বিও হিসাবে ব্যাংক হিসাব নাম্বারের উল্লেখ নেই অথবা নাম্বারে ভুল আছে অথবা রাউটিং নাম্বার নেই কিংবা সেখানে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ তাদের প্রাপ্য টাকার এমআইসিআর ওয়ারেন্ট (চেক) বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ডিভিডেন্ড পাঠিয়েছে ওয়ালটন

আপডেট: ০৮:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২