১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১০২৬৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে ৮২ হাজার ৭৯৯ জন।

সেই হিসাবে, দেশে আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।

এ ছাড়া ১ হাজার ২৩৪ জন হিজড়া ভোটার রয়েছেন।

শেয়ার করুন

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

আপডেট: ০৫:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫