০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নিয়ালকো এলয়েজে ১৭ দশমিক ৯১ গুণ আবেদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৪৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নিয়ালকো এলয়েজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) ১৭ দশমিক ৯১ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটির ১৬ থেকে ২০ মে পর্যন্ত চলাকালীন এই আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিয়ালকো এলয়েজে ৭ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে চাহিদার ১৭ দশমিক ৯১ গুণ আবেদন জমা পড়েছে। এতে ৩০৯ জন যোগ্য বিনিয়োগকারী আবেদন করেছেন।

২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগাকারীদের নিকট ইস্যু করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গত ১৫ এপ্রিল বিএসইসির ৭৭০তম সভায় নিয়ালকো এলয়েজ লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২০ সময়কালে আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ (এনএভিপিএস) মূল্য দাঁড়িয়েছে ১২.৪৩ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।এদিকে কোম্পানিাটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নিয়ালকো এলয়েজে ১৭ দশমিক ৯১ গুণ আবেদন

আপডেট: ০৩:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১