পতনের বাজারে কমেছে ৬৯ শতাংশ কোম্পানির শেয়ার দর
- আপডেট: ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার ডিএসইতে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ



































