০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত: তথ্যপ্রতিমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / ১০২৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

ডা. মুরাদ হাসান বলেন, ‘পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।’

বাংলাদেশের মাটিতে পা রেখে সোমবার (১৫ নভেম্বর) প্রথম দিনের অনুশীলন সারল হাফিজ-শাহিনরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সিরিজের প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছেন আফ্রিদি-রিজওয়ানরা। মিরপুরের মাঠে জাতীয় পতাকা গেড়ে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন নিয়ে বিস্তর সমালোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত: তথ্যপ্রতিমন্ত্রী

আপডেট: ১২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১