পারিবারিক কারণে ঘুরে গেল সাকিবের বিমান
- আপডেট: ১২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলার সম্ভাবনা ছিল সাকিব আল হাসানের। কিন্তু পারিবারিক কারণে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটার। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও তাকে পাচ্ছে না টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে পারিবারিক কারণে দেশে ফিরে আসতে হয় বাংলাদেশের সেরা এই ক্রিকেটারকে। সে সময় সাকিবের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ ছিলো। সাকিবের ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি ছিলো হাসপাতালে ভর্তি।
ফলে প্রথম টেস্ট মিস করা নিশ্চিত ছিল সাকিবের জন্য। তবে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল এই অলরাউন্ডারের। এবারও পারিবারিক কারণে মিস করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।
যুক্তরাষ্ট্রে সাকিবের বড় মেয়ের স্কুল খুলছে। কিন্তু তাকে নিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারছে না সাকিবের স্ত্রী শিশির। সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সাকিবের ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি অবস্থান করবে বাংলাদেশে। এ ছাড়াও শিশিরের মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফলে সাকিবকেই যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে বড় মেয়ের সঙ্গে।
ঢাকা/এসএ








































