০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ২৪ অক্টোবর বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নব নির্মিত পায়রা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সেতুটি উদ্বোধন হলে কাঁঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্ব দক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরীবিহীন সড়ক যোগাযোগ চালু হবে। এতে কমবে মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ। পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্প পরিচালক জানান, আগামী ২৪ অক্টোবর ভার্চুয়্যালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু উদ্বোধনের ফলে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন তড়ান্বিত হবে বলে মনে করেন বিভাগীয় কমিশনার। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাওয়া-কাঠালবাড়ি থেকে সর্ব দক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরীবিহীন সড়ক যোগাযোগ চালু হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান লং জিয়ান রোড এন্ড ব্রীজ কোম্পানী লিমিটেড সেতুটি নির্মান করে। পায়রা সেতুর নান্দনিকতা এরই মধ্যে দৃষ্টি কেড়েছে পর্যটকদের। দিনে-রাতে পায়রা সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভীড় করছে অনেক পর্যটক। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ২৬ তম কিলোমিটারে পায়রা নদীর ওপর, সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের যৌথ অর্থায়নে নির্মিত সেতুটির খরচ হয়েছে ১ হাজার ১১৮ কোটি টাকা। এক্সট্রা ডোজ ক্যাবল স্ট্রেট নকশায় নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯.৭৬ মিটার।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

আপডেট: ০৫:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১