পুঁজিবাজারে অস্থিরতা, বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ আট দাবি
- আপডেট: ০৫:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে আজ রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, বাজার স্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তাই বিএসইসি চেয়ারম্যান ও পুরো কমিশনের পদত্যাগ চান তারা।
একইসঙ্গে বিএসইসির ‘দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, শেয়ারবাজারে লুটপাট ও কারসাজিতে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত রাখার দাবিও তোলেন তারা।
এসময় বক্তারা একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ারমূল্য ফেরত এবং সংশোধিত মার্জিন বিধিমালা বাতিলের দাবি জানান।
আন্দোলনকারীরা ওই মার্জিন বিধিমালাকে কালো আইন বলে আখ্যা দেন।
ভুক্তভোগী বিনিয়োগকারীদের দাবি, পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত না হলে সাধারণ বিনিয়োগকারীরা আরো ক্ষতির মুখে পড়বে।
ঢাকা/এসএইচ


































