প্রতারণা মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার
- আপডেট: ০১:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস জানান, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতের একটি ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টের ভিত্তিতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে, জানা গেছে- এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেফাতারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
ঢাকা/এমটি






































