প্রথম ঘণ্টায় লেনদেন ২১১ কোটি টাকা
- আপডেট: ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/বিএইচ


































