০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (১৭ মে) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়, নিরীক্ষীত বার্ষিক প্রতিবেদন এবং ১২.৫০% ক্যাশ এবং ১০.০০% স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল সভায় সভাপতিত্ব করেন। সেখানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, এমপি; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, স্বতন্ত্র পরিচালক কায়সার আহমেদ চৌধুরী, বিকল্প পরিচালক এ.এইচ.এম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ; কোম্পানি সচিব মো. আকরাম হোসাইন, এফসিএস এবং শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও সকলের সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি গ্রাহকদের জীবনে ভ্যালু তৈরির মাধ্যমে আগামী দিনগুলোতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ ২০২১ সালের পারফর্মেন্স রিপোর্ট উপস্থাপন করেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

আপডেট: ০১:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২