০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ফের পতনের বৃত্তে পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১০৩৪৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১২ কোটি ৩৪ লাখ টাকা কম।  গতকাল  ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৯০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ফের পতনের বৃত্তে পুঁজিবাজার

আপডেট: ০৩:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২