০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফের বাড়লো পিপলস লিজিং বন্ধের মেয়াদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৫৫ দফা বাড়ানো হলো।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৮ জানুয়ারি থেকে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। সর্বশেষ ৫৪ দফায় গত ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ফের বাড়লো পিপলস লিজিং বন্ধের মেয়াদ

আপডেট: ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২