০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
ফের বুধবার বসছে সংসদ অধিবেশন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পাঁচ দিন মুলতবির পর বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আগামীকাল সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকাল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যগণ অংশ গ্রহণ করবেন। সূত্র-বাসস।
ঢাকা/এমটি
ট্যাগঃ
পাঁচ দিন মুলতবির পর বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ফের বুধবার বসছে সংসদ অধিবেশন






































