১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বাটা শুয়ের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত (আনুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) মুনাফার বিপরীতে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৪৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৪ টাকা ৩০ পয়সা ডিভিডেন্ড দেওয়া হবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৮ নভেম্বর।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

বাটা শুয়ের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৮:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫