০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিএফআইইউর প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১০২০৮ বার দেখা হয়েছে

মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম জোরদারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্বকালীন সময়ে তিনি অন্য কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএফআইইউর প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন

আপডেট: ০৭:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬