বিওতে ডিভিন্ডেন পাঠিয়েছে ৩ কোম্পানি
- আপডেট: ১২:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০৩৫৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩ কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সাইফ পাওয়ারটেক ও শেপার্ড ইন্ডস্ট্রিজ লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলো ৩০ জুন ,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ মার্চ বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস। সাইফ পাওয়ারটেক ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। আর শেপার্ড ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস।
ঢাকা/টিএ


































