বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড
- আপডেট: ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১০৭৪০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
অ্যাপেক্স ট্যানারি: কোম্পানিটির বোর্ড সভা আজ ১০ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আরও পড়ুন: শাহজালাল ইসলামী ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি
মুন্নু এগ্রো: কোম্পানিটির বোর্ড সভা আজ ১০ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ঢাকা/টিএ



































