বিক্রেতা উধাও ২ কোম্পানির
- আপডেট: ০২:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শেষ ঘণ্টায় মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে- অ্যাটলাস বাংলাদেশ ও আমরা টেকনোলজিস লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ২টা ২২ মিনিট পর্যন্ত আমরা টেকনোলজির স্ক্রিনে ২৩ লাখ ৩৭ হাজার ১৮৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে অ্যাটলাস বাংলাদেশের স্ক্রিনে ১১ হাজার ১০৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৪ টাকা দরে লেনদেন হয়।
ঢাকা/টিএ


































