বিটেশ্বর ইউনিয়নে নৌকার কান্ডারি হুমায়ুন কবির ভূঁইয়া
- আপডেট: ০৫:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১০৫৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানার বিটেশ্বর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন হুমায়ুন কবির ভূঁইয়া। তিনি বর্তমানে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে রয়েছে। এছাড়াও তিনি বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা এবং এর আগে তিনি সাবেক সভাপতি ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোয়ন প্রাপ্তির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বিজনেস জার্নালকে বলেন, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে ইউনিয়নবাসীর সেবায় যে দায়িত্ব্য আমাকে দিয়েছেন, আমি তা শতভাগ পালনের চেষ্টা করবো। এছাড়াও আমি দাউদকান্দি-মেঘনার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়ার নির্দেশনা ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে বিটেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এ সময় তিনি বিটেশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
হুমায়ুন কবির ভূইয়া ১৯৭৩ সালে দাউদকান্দি থানার খানেবাড়ি (বিটেশ্বর) ঐতিহ্যবাহি ভূইয়া পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিটেশ্বর ইউনিয়নকে বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটি হিসেবে গড়ে তুলেছেন।
খোজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ২০০৩ সাল থেকে সক্রিয়ভাবে দলীয় সকল রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। ২০০৭ সালে তিনি বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ২০০৮ সালের এপ্রিলে বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ২০১১ সালে দলীয় সিদ্ধান্তে বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন।
জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবির ভূইয়ার নেতৃত্বে বিটেশ্বর ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া দীর্ঘ ২৭ বছর পর নৌকা মার্কায় প্রথমবারের মতো বিপুল ভোটে জয় লাভ করে এবং বাংলাদেশ আওয়ামীলীগকে কুমিল্লা-১ আসনটি উপহার দেন।
তার এই ত্যাগী রাজনীতির কারণে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলার স্বীকার হয়।
রাজনৈতিক জীবনের বাহিরে হুমায়ুন কবির সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। এরমধ্যে বর্তমান সরকারের শতভাগ শিক্ষা বাস্তবায়ন রুপকল্পে প্রতিবছর প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, করোনা মহামারিতে ঘরে ঘরে গিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে লকডাউন নিশ্চিতে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করা, করোনা মহামারিতে অসহায় দরিদ্রদের পাশে দাড়ানোর পাশাপাশি খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান।, এলাকার বিভিন্ন গ্রামে ও বাড়ীতে বিদ্যুত সংযোগ প্রদান, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, আর্সেনিকমুক্ত টিউবওয়েল নিশ্চিতকরণ, সোলার প্যানেল স্থাপনসহ নানা উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগীতা করা, এলাকার স্কুল-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত উন্নয়নে সর্বাত্মক সহযেগিতা করা, প্রতিবছর শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদকমুক্ত সমাজ বিনির্মানের অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা এবং প্রতিবছর এলাকার স্কুলগুলোতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা অন্যতম।
প্রসঙ্গত, ২০০০ ও ২০০৪ সালে টানা দুই মেয়াদে সালে ঐতিহ্যবাহী চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য নির্বাচিত হন। ২০০৫ ও ২০০৯ সালে টানা দুই মেয়াদে খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে তৃতীয়বারের মতো ঐতিহ্যবাহী চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ ও ২০১৯ সালে টানা দুই মেয়াদে সালে বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ফোরাম, বিটেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
ঢাকা/এইচকে







































