০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ বিভাগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / ১০৩০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যুৎ বিভাগের অধীন বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে। পিএসসির ৭১ মিলনায়তনে ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশ নেবে মোট ১৬৬ জন পরীক্ষার্থী।

এ সময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীকে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bdঅথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

ঢাকা/এসএম

শেয়ার করুন

বিদ্যুৎ বিভাগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট: ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২