০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ শুরু, টস জিতে ফিল্ডিংয়ে ওমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি পাপুয়া নিউ গিনি। আর ম্যাচের শুরুতে হাসলেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ। টসে জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিংই নিতেন। তাই টসে হারা একটি বড় ফ্যাক্টর হতে পারে। আর উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

দলের শক্তির জায়গা –

টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপেই রয়েছে ওমান। বাংলাদেশ ছাড়াও ঐ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি দল। এই তিনটি দলের বিপক্ষে লড়াই করতে হলে ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে যতিন্দর সিংকে। ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বে দলের হয়ে সর্বোচ্চ (২৬৭) রান স্কোরার ছিলেন তিনি।

তাছাড়াও ব্যাট হাতে দ্রুত ইনিংস খেলাতেও পারদর্শী এই ভারতীয়। যতিন্দরের পাশাপাশি বল হাতে দায়িত্ব নিতে হবে বিলাল খানকে। ২০১৯ বাছাই পর্বে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি।

পাপুয়া নিউগিনি একাদশ:
টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস অ্যামিনি, লেগা সায়াকা, নরম্যান ভানুয়া, সেস বাউ, সাইমন আতাই, কিপলিন ডোরিগা (কীপার), নোসাইনা পোকানা, ডেমিয়েন রাভু, কাবুয়া মোরিয়া।

ওমান একাদশ:
যতিন্দর সিং, খাওয়ার আলী, আকিব ইলিয়াস, জীশান মাকসুদ (অধিনায়ক), নাসিম খুশি (কীপার), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড়, কালেমুল্লাহ, বিলাল খান।

শেয়ার করুন

বিশ্বকাপ শুরু, টস জিতে ফিল্ডিংয়ে ওমান

আপডেট: ০৪:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১