বুম কেড়ে নেওয়া কনস্টেবল প্রত্যাহার
- আপডেট: ০১:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।
আরও পড়ুন: বিএনপির এমপিদের রাষ্ট্র থেকে নেওয়া সুবিধা জানতে চেয়ে নোটিশ
সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, অপেশাদার আচরণ করায় কনস্টেবল মো. শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএ









































