০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সূচকের উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১০২৪৫ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান কমে ৫ হাজার ৩৫২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির, দাম কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ



































