০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ৪১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৪১ দশমিক ০৭ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ২৬ পয়সা।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিলো দুই কোম্পানি

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪০ টাকা ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৬ টাকা ৩২ পয়সা ছিল।

গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ৪১ শতাংশ

আপডেট: ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫