০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ব্রড-অ্যান্ডারসনকে ছাড়াই ক্যারাবিয়ান সফরের বিমানে উঠবে ইংল্যান্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩১৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দুই উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ইংল্যান্ড। মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করেছে। ১৬ জনের দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ পেসার, ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন ও ৩৫ বছর বয়সী ব্রড। ১৬৯ টেস্টের ক্যারিয়ারে ৬৪০ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন, ১৫২ ম্যাচে ব্রডের শিকার ৫৩৭ উইকেট। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হারা ইংল্যান্ড দলে ছিলেন দুজনই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকলেও তাদের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না। এ সম্পর্কে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর অ্যান্ড্রু ট্রস বলেন, ‘ওদের বাদ পড়া মানে এই নয় যে, আর জাতীয় দলের হয়ে খেলতে পারবে না।’ পরিস্থিতি বিবেচনায় আবার দলে ফিরতে পারেন তারা।

আগামী মাসে ক্যারিবিয়ানে যাবে ইংল্যান্ড। আগামী ৮ মার্চ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের পরের দুটি টেস্ট ব্রিজটাউন ও গ্রেনাডায়।

ইংল্যান্ড দল
জো রুট, জনি বেয়ারস্টো, জ্যাক ক্রাউলি, ম্যাথুউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, আলেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেগ অভারটন, ম্যাথুই পার্কিসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
ঢাকা/এমআর

শেয়ার করুন

ব্রড-অ্যান্ডারসনকে ছাড়াই ক্যারাবিয়ান সফরের বিমানে উঠবে ইংল্যান্ড

আপডেট: ১২:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২