মদের টাকা ধার না দেওয়ায় প্রতিবেশীকে হত্যা
- আপডেট: ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
মদ কেনার জন্য টাকা ধার না দেওয়ায় ৪৪ বছর বয়সী প্রতিবেশী নারীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রের দমবিভলি এলাকায় এ ঘটনা ঘটে।
থানে জেলার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারীর নাম বৈশালী মাসদুদ। তিনি হত্যার শিকার হয়েছেন। মানপাদা থানার এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মদের জন্য প্রায় মাসদুদ অথবা তার ছেলে থেকে টাকা ধার করতো। বুধবার সকালে টাকা চাইলে দিতে অস্বীকার করেন ওই নারী। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে ওই ব্যক্তি।
ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃলাঠি নিয়ে ভারত-চীনের সেনাদের মারামারির পুরোনো ভিডিও ভাইরাল
ঢাকা/এসএম









































