০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইও’র জন্য সুসংবাদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ১০২৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা চীফ এক্সিকিউটিভ অফিসারদের (সিইও) জন্য সুসংবাদ জানালো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইওদের কার্যকালের মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়ানোর যে নির্দেশনা জারি করা হয়েছিল তা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ এখন থেকে মার্চেন্ট ব্যাংকের এমডি/সিইওদের মেয়াদ কমিশনের অনুমোদনক্রমে নবায়ন করা যাবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি বিএসইসির পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকের এমডি/সিইওদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এমডি/সিইওদের প্রথম নিয়োগের কার্যকাল ৩ বছর বা ৬৫ বছর পর্যন্ত (যেটি আগে হয়) হবে। এছাড়া পরবর্তীতে এই মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়াতে পারবে।

আজ ৭ নভেম্বর এই নির্দেশনা বাতিল করে পূর্বের আইন অর্থাৎ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারায় বলা হয়েছে,

“ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর কার্যকাল হইবে ৩ (তিন) বছর, যাহা কমিশনের পূর্ব অনুমোদনক্রমে নবায়ন করা যাইতে পারে;

তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির বয়স পয়ষট্টি বৎসর পূর্ণ হইলে তিনি ব্যবস্থাপনা পরিচালক/সিইও পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না বা ব্যবস্থাপনা পরিচালক/সিইও পদে বহাল থাকিবেন না ”

ঢাকা/এমটি 

শেয়ার করুন

মার্চেন্ট ব্যাংকের এমডি বা সিইও’র জন্য সুসংবাদ

আপডেট: ০৪:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১