মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
- আপডেট: ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (২৩ অক্টোবর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩২ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
আরও পড়ুন: রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ


































